February 26, 2019

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলীনীতিমালা -২০১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলীনীতিমালা -২০১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলীনীতিমালা -২০১৮ দেখতে এখানে ক্লিক করুন

PEDP-4 এর আওতায় ICT ট্রেনিং ১৯/০৩/২০১৯ থেকে ১২ দিন ব্যাপী ৮টি ব্যাচ, দেখে নিন নতুন নীতিমালায় আপনি করতে পারছেন কি-না?

PEDP-4 এর আওতায় ICT ট্রেনিং ১৯/০৩/২০১৯ থেকে ১২ দিন ব্যাপী ৮টি ব্যাচ, দেখে নিন নতুন নীতিমালায় আপনি করতে পারছেন কি-না?

পিডি এফ কপি দেখতে এখানে ক্লিক করুন

July 29, 2018

শ্রেষ্ঠ শিক্ষক বাছাইয়ে ১০০ নম্বরের মানবন্টন



শ্রেষ্ঠ শিক্ষক বাছাইয়ে ১০০ নম্বরের মানবন্টন
আমরা জানি প্রতিবছর সরকারিভাবে বিভিন্ন বিষয়ের উপর নম্বর প্রদান করে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে স্ব স্ব উপজেলার 'শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন বাছাই কমিটি'। এভাবে উপজেলা থেকে পর্যায়ক্রমে জেলা,বিভাগ ও জাতীয় কমিটি নির্দিষ্ট নম্বরের আলোকে শ্রেষ্ঠ শিক্ষক বাছাই করে। আজকে আমি প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক বাছাইয়ে ১০০ নম্বরের মানবন্টন নিয়ে আলোচনা করছিঃ
১.SSC- প্রথম বিভাগ- ২ নম্বর
২. HSC- প্রথম বিভাগ-২ নম্বর
৩. C-IN-ED- প্রথম বিভাগ-২ নম্বর
৪. স্নাতক/অনার্স -প্রথম বিভাগ/শ্রেণি -২ নম্বর
৫. স্নাতকোত্তর/বি-এড/এম-এড-প্রথম শ্রেণি -২নম্বর
৬. অভিজ্ঞতা-১০ বছর-২ নম্বর, ১৫ বছর-৩, ২১ বছর-৪, ২৬ বছর-৫
৭. শিক্ষামূলক প্রকাশনা/ গবেষণা- ৫
৮.শিক্ষকের হাতের লেখা ও চক বোর্ড ব্যবহার- ৩
৯.নিজ স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী- ৪
১০.সৃজনশীল প্রশ্ন তৈরির ও মূল্যায়নের দক্ষতা-৩
১১. শিশুদের নিকট জনপ্রিয়তা -৩
১২. সহপাঠ্যক্রমে সম্পৃক্ততা ও বিশেষ কৃতিত্ব-৫
১৩. সপ্তাহে ৩০ পিরিয়ড ক্লাস করা-৩
১৪. পাঠ পরিকল্পনা অনুসারে পাঠদান দক্ষতা- ৩
১৫. যে বিষয়ে শিক্ষা দেন সে বিষয়ে শিক্ষকের দখল-৩
১৬. ভাষা শিক্ষাদানে যথাযথ কৌশল-৩
১৭. প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে জ্ঞানের গভীরতা এবং
কর্মকেন্দ্রিক পাঠদানে দক্ষতা-৩
১৮. স্থানীয়ভাবে সহজলভ্য শিক্ষোপকরণ তৈরি ও ব্যবহার-৩
১৯. শিখন শেখানো কার্যাবলিতে উপকরণ ব্যবহারে দক্ষতা-৩
২০. শিখন শেখানোতে শিক্ষকের বাচনভঙ্গি ও পাঠ বুঝানোর
কৌশল-৩
২১. শিক্ষার্থীদের প্রশ্ন করে উত্তর আদায়ে দক্ষতা ও
শিশুদের প্রশ্ন করার সুযোগদান-৩
২২. পাঠদানে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি -৩
২৩. শিশুদের নাম ও পারিবারিক পরিচিতি জানা এবং স্নেহ করা-৩
২৪. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন-৩
২৫. স্কুল বহির্ভূত ছেলেমেয়েদেকে বিদ্যালয়ে আনা ও
বিদ্যালয় পরিত্যাগ রোধ-৩
২৬. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন-২
২৭. অধ্যায় শেষে পাক্ষিক/ মাসিকপরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র
সংরক্ষণ-২
২৮. রেকর্ডপত্র সংরক্ষণ এবং হালফিল-৩
২৯. নিয়মানুবর্তিতা -৩
৩০. বিদ্যালয়ে বাগান করা-২
৩১. বিদ্যালয়ের প্রতি আন্তরিকতা-৩
৩২. কমিটি কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ-১০।